Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 07:22 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালু থেকে ১৪০টি ৫শ’ টাকার ১৪০ জালনোটসহ রফিকুল ইসলাম (৪৬) নামে জাল টাকা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার খাস পারইল উত্তরপাড়া হাজরা পুকুর এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাহালু উপজেলার কাজীপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় রফিকুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন তাকে ধাওয়া করে  গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫শ’ টাকার ১৪০ পিস জালনোট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

B
BN DESK | 17 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার