Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোগান্তির শিকার সেই পরীক্ষার্থী অবশেষে সংশোধিত প্রবেশপত্র পেয়েছে 

BN DESK
05 September 2026, 06:57 PM পড়তে ১ মিনিট
ভোগান্তির শিকার সেই পরীক্ষার্থী অবশেষে সংশোধিত প্রবেশপত্র পেয়েছে 

স্টাফ রিপোর্টার : ভোগান্তির শিকার এইচএসসি পরীক্ষার্থী আরজিনা আক্তারের অবশেষে সংশোধিত প্রবেশপত্র পেয়েছে। বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ওই শিক্ষার্থীর প্রবেশপত্রে ৭টি বিষয়ের পরিবর্তে মাত্র দুটি বিষয় উল্লেখ থাকায় গতকাল রোববার প্রথম পরীক্ষার দিন আরজিনা বোর্ডের বিশেষ অনুমতি সাপেক্ষে পরীক্ষা শুরুর ২ ঘণ্টা পর পরীক্ষা দেওয়ার সুযোগ পান।

আজ সোমবার (১ জুলাই) বেলা ১২টার দিকে ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ  রেজাউন নবী আরজিনার হাতে সংশোধিত প্রবেশপত্র তুলে দেন। প্রফেসর মোঃ রেজাউন নবী বলেন, প্রবেশপত্রে ৭টি বিষয়ের পরিবের্তে ২টি বিষয় উল্লেখ থাকায় মেয়েটি যখন পরীক্ষায় বসতে পারছিল না ঘটনাটি জানার পর তাৎক্ষণিক আমরা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করি।

মৌখিকভাবে তার বিশেষ অনুমতি সাপেক্ষে আগে মেয়েটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষে তার পূর্বের প্রবেশপত্র জমা নিয়ে অনলাইনে ওইদিনই বোর্ডে তার সংশোধনী প্রবেশপত্র পাঠানোর জন্য কলেজের পক্ষ থেকে আবেদন করা হয়।

আজ সোমবার (১ জুলাই) সংশোধিত প্রবেশপত্র আসার পর মেয়েটিকে ডেকে আমরা তার হাতে প্রবেশপত্র তুলে দেই। এরপর মেয়েটির পরীক্ষা দিতে আর কোন সমস্যা হবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ভোগান্তির শিকার সেই পরীক্ষার্থী অবশেষে সংশোধিত প্রবেশপত্র পেয়েছে 

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার