Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের,আর্জেন্টিনা কোথায়?

BN DESK
02 September 2026, 01:11 PM পড়তে ১ মিনিট
কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের,আর্জেন্টিনা কোথায়?

স্পোর্টস ডেস্ক : মাঠে নামার বেশ আগেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে সেলেসাওরা। কেননা, কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড কোন দলের তা জানতে গবেষণা চালায় ফোর্বস। সম্প্রতি সে গবেষণার ফলাফল প্রকাশ করেছে তারা। তাদের দেওয়া তথ্যে জানা গেছে, কোপা আমেরিকায় ১৬ দলের মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের। এই তালিকায় দুইয়ে রয়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ভিনিসিয়ুস-রদ্রিগোদের নিয়ে গড়া তারকায় ঠাঁসা ব্রাজিল দলের বাজারমূল্য ১৩৫ কোটি ডলার। আর ফোর্বসের মতে, দলটির সবচেয়ে দামি খেলোয়াড় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যার বাজারমূল্য এখন ১৯ কোটি ডলারেরও বেশি।

দুইয়ে থাকা আর্জেন্টিনার স্কোয়াডের মূল্য ৯২ কোটি ডলার। মেসি-ডি মারিয়ার মতো তারকাদের ছাপিয়ে আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ (১১ কোটি ৮০ লাখ ডলার)।

আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫ কোপা আমেরিকা শিরোপা জয় করা উরুগুয়ে রয়েছে তালিকার তিন নম্বরে। তাদের স্কোয়াডের বাজারমূল্য ৫৮ কোটি ডলারেরও বেশি। আর ১২ কোটি ৮০ লাখ ডলার মূল্যমান নিয়ে সবচেয়ে দামি খেলোয়াড় রিয়ালের খেলা ফেদেরিকো ভালভার্দে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কোপা আমেরিকায় সবচেয়ে দামি স্কোয়াড ব্রাজিলের,আর্জেন্টিনা কোথায়?

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার