Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে

BN DESK
02 September 2026, 12:21 PM পড়তে ১ মিনিট
ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন তিনি। 

আলাভেসের বিপক্ষে বুধবার রাতে ৩-২ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে গোল করেছেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লে আনচেলত্তি জানান, কিছুটা ব্যথা অনুভব করেছেন এমবাপ্পে। তবে রিয়াল মাদ্রিদের মেডিকেল বোর্ড পরীক্ষা করে আরও বড় ইনজুরি পেয়েছে। বিবৃতি দিয়ে ক্লাব বলেছে, বাঁ-পায়ের ঊরুর মাংসপেশিতে ব্যথা পেয়েছেন এমবাপ্পে। 

রিয়াল মাদ্রিদ আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলবে। ওই ম্যাচসহ তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরতে পারেন তিনি। রিয়ালে যোগ দেওয়ার পর এটাই এমবাপ্পের প্রথম ইনজুরি। ব্লাঙ্কোসদের জার্সিতে তিনি সব মিলিয়ে ৯ ম্যাচ খেলে ৭ গোল করেছেন। এর মধ্যে লিগে করেছেন ৫ গোল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে

B
BN DESK | 26 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার