Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোবায় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

BN DESK
02 September 2026, 05:26 AM পড়তে ১ মিনিট
ডোবায় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফেনী প্রতিনিধি : ফেনীতে বাড়ির পাশের ডোবা থেকে নেজাম উদ্দিন (৪২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার মোটবী ইউনিয়ন থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিজাম উদ্দিন ওই ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি ফেনী শহরে পোশাকের ব্যবসা করতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে নিজাম উদ্দিন ব্যবসায়িক কাজ শেষে বাড়ির পথে রওনা দেন। কিন্তু তিনি বাড়িতে না পৌঁছায় পরিবারের লোকজন তার নাম্বারে কল দিয়ে বন্ধ পান। এক পর্যায়ে তার স্ত্রী বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানান। পরে তারা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১১টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় পরগাছার ভেতর নিজামের রক্তাক্ত মরদেহ দেখেন তার বড় ভাই নুর নবি। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ব্যবসায়ী নিজাম উদ্দিনের সঙ্গে তার ভাই নুর আলমের বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে নুর আলম এ ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। এলাকার অন্য কারো সঙ্গে তার বিরোধ ছিল বলে আমাদের জানা নেই।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ডোবায় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

B
BN DESK | 22 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার