Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গুতে আরও ৩৬ রোগী হাসপাতালে

BN DESK
13 May 2024, 07:26 PM পড়তে ১ মিনিট
ডেঙ্গুতে আরও ৩৬ রোগী হাসপাতালে

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৬ জন ডেঙ্গুরোগী। তবে এসময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।

সোমবার ( ১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ৭ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের ৫ জন। এছাড়া ঢাকার বাইরের রোগী রয়েছেন ২৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রামে ১৪ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩৬ রোগী হাসপাতালে

B
BN DESK | 13 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার