Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজীপুরে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ

BN DESK
08 September 2024, 07:33 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ

গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনে যাত্রা বিরতির দাবিতে আটকে রাখা ট্রেন দুই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ সময় আরও দুটি ট্রেন আটকে থাকে, এতে দুর্ভোগে পড়ে কয়েক হাজার যাত্রী।

 

রোববার ( ৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় দুই উপজেলার ভাওয়ালগড় ও রাজাবাড়ি ইউনিয়নের মধ্যবর্তী রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধন করে।

পরে বেলা সাড়ে ১০ টায় রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ শুরু হয়। এসময় বিক্ষোভকারীরা তাদের দাবি উল্লেখ করে বলেল, সকল কমিউটর ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে।এই দাবি আমাদের দুই উপজেলার লক্ষ মানুষের প্রাণের দাবি।আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তবে পরবর্তীতে কঠোর কর্মসুচী দিতে বাদ্য হব। বিক্ষোভ শেষে স্টেশন মাস্টার বরাবর একটি স্মারকলিপি জমা দেন।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকার থেকেই জনতা মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি থামিয়ে দুই ঘন্টা আটকে রাখে বিক্ষোভকারীরা। আমি আমার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করি। বিকেল পর্যন্ত সময় চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। পরে বেলা সাড়ে ১২ টায ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

গাজীপুরে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ

B
BN DESK | 08 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার