Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

BN DESK
15 May 2024, 09:32 PM পড়তে ১ মিনিট
খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে নুরুন্নবী শেখ নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মে) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০১১ সালের ২৫ আগস্ট রাতে খুলনার রূপসার বেলায়েত হোসেন সড়কের ভাড়া বাসায় নুরুন্নবী তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে শিশু সন্তানসহ ঘরে তালাবন্ধ করে পালিয়ে যান। পরে নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই আসমানি খানম একই বছরের ১৫ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৪ জনের সাক্ষ্য প্রদান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার