Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শিবির নেতা রুহানি হত্যাকান্ডে সাবেক এমপি রিপুর ‘দেহরক্ষী’ গ্রেপ্তার

BN DESK
04 September 2026, 11:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় শিবির নেতা রুহানি হত্যাকান্ডে সাবেক এমপি রিপুর ‘দেহরক্ষী’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় এক যুগ পর শিবির নেতা আবু রুহানি হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদ ধরা পড়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) বেলা ২ টার দিকে স্থানীয় জনতা শহরের সুত্রাপুর মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করে। নাহিদ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর ‘দেহরক্ষী’ বলে পরিচিত।

ডিবি বগুড়ার ওসি মো: মুস্তাফিজ হাসান বলেন, ২০১৩ সালে ৩১ জানুয়ারি হরতাল চলাকালে বেলা সোয়া ১২ টার বগুড়া শহরের ফুলবাড়িতে সরকারি মুজিবুর রহমান কলেজের সামনে রুহানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের ১২ বছর পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

কিন্তু সেই মামলার আসামি নাহিদ পালিয়েছিল। অবশেষে পালিয়ে থাকার ১২ বছর পর জনতার হাতে ধরা পড়ে নাহিদ। পরে তাকে ডিবির কাছে সোর্পদ করা হয়। ধৃত নিঝুম আনসারী নাহিদ শহরের শিববাটি এলাকার মো: মামুনুর রশিদ নান্নুর ছেলে। নাহিদের নামে ২০১৩ সালে ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫ টি মামলা রয়েছে।

এ দিকে আরও জানা যায়, ২০১৩ সালের ৩১ জানুয়ারি শহরের ফুলবাড়িতে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলরাজী জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের একদল অস্ত্রধারী ক্যাডার অর্ধ শতাধিক মোটরসাইকেল নিয়ে ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ ক্যাডারদের ছুরিকাঘাতে আবু রুহানিসহ শিবিরের ৪ নেতাকর্মী আহত হন। পরে আবু রুহানি মারা যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শিবির নেতা রুহানি হত্যাকান্ডে সাবেক এমপি রিপুর ‘দেহরক্ষী’ গ্রেপ্তার

B
BN DESK | 28 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার