Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিএসজিকে হারিয়ে দিলো আর্সেনাল

BN DESK
02 September 2026, 12:20 PM পড়তে ১ মিনিট
পিএসজিকে হারিয়ে দিলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছিল পিএসজি। তবে পরের ম্যাচেই হারকে সঙ্গী করলো তারা। মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল তাদের হারিয়ে দিয়েছে ২-০ গোলে। অন্যদিকে প্রথম ম্যাচে আটালান্টার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা আর্সেনাল এবার তুলে নিলো পূর্ণ ৩ পয়েন্ট।

এদিন ঘরের মাঠে ২০ মিনিটেই এগিয়ে যায় গার্নার্সরা। এসময় বক্সের বাম দিক থেকে ক্রসে ভেতরে বল বাড়িয়ে দেন লিয়েন্দ্রো ট্রসার্ড। সেটাতে হেড নিয়ে জালে জড়ান কাই হাভার্টজ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। এসময়  ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে সাকার নেওয়া শট সবাইকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পিএসজিকে হারিয়ে দিলো আর্সেনাল

B
BN DESK | 02 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার