Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ

BN DESK
17 July 2024, 05:55 PM পড়তে ১ মিনিট
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ

নিউজ ডেস্ক: মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪ জন।
পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠি নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এতে আন্দোলনকারী ৪ ছাত্র আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশকে নীরব ভূমিকায় থাকতে দেখা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ছাত্ররা আহতের বিষয়টি তিনি অবগত নন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে আন্দোলনকারী-ছাত্রলীগ সংঘর্ষ

B
BN DESK | 17 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার