Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ নারী আটক

BN DESK
02 September 2026, 06:32 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ নারী আটক

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর ইটনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে ১৮ বোতল বিদেশি মদ, ১০৮ পিস ইয়াবা, ৫ গ্ৰাম গাঁজা, ১টি অবৈধ মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান শেষে জমিলা খাতুনকে উদ্ধারকৃত মালামালসহ ইটনা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ নারী আটক

B
BN DESK | 02 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার