Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, লুটে নিল বন্দুকও 

BN DESK
04 September 2026, 06:16 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, লুটে নিল বন্দুকও 

করতোয়া নিউজ ডেস্ক:  সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়  টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধার বন্দুকও লুট করে নিয়ে গেছে ডাকাত দল।  

বৃহস্পতিবার (২৭ জুন) গভীররাতে উপজেলার দেবিশহরে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ ডাকাতি হয়।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে পাঁচ-সাতজনের একদল ডাকাত কৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয়। এরপর বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সম্পদ এবং তার লাইসেন্স করা একটি বন্দুক লুট করা হয়।  

খবর পেয়ে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, লুটে নিল বন্দুকও 

B
BN DESK | 28 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার