Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইজিবাইকে হেরোইন বিক্রি, চালক আটক

BN DESK
21 June 2024, 02:29 PM পড়তে ১ মিনিট
ইজিবাইকে হেরোইন বিক্রি, চালক আটক

নিউজ ডেস্ক:  মেহেরপুরে হেরোইন বিক্রি করার অভিযোগে মিয়ারুল ইসলাম (৫৮) নামে এক ইজিবাইকচালককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে হেরোইনসহ আটক করা হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক মিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী হরিরামপুর গ্রামের বাসিন্দা।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, হরিরামপুর থেকে হেরোইনের একটি চালান পিরোজপুরের দিকে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে নুরপুর মোড়ে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়। এসময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক ও এর চালক মিয়ারুলের দেহ তল্লাশি করে হেরোইন পাওয়ায় মিয়ারুলকে আটক করা হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ইজিবাইকে হেরোইন বিক্রি, চালক আটক

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার