Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ১

BN DESK
15 July 2024, 08:35 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার (১৫ জুলাই) জেলা পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত শহীদ মাঝি (৫৩) ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।  

পুলিশ সুপার গোলাম সবুর জানান, গত ১১ জুলাই দুপুর ১২টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা টাঙ্গাইল শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করেন।

সেই টাকা ব্যাগে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় শহরের লতিতা ফার্মেসির সামনে থেকে কিছু দূর যাওয়ার পর তার ব্যাগ থেকে ১০ লাখ টাকা চুরি হয়ে যায়। 

এসপি জানান, চুরির বিষয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন তিনি। মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন এবং গোয়েন্দা পুলিশ দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে।

গোলাম সবুর আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১৪ জুলাই) ঝালকাঠি থেকে প্রধান আসামি শহীদ মাঝিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন শহীদ মাঝি। 

জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসপি গোলাম সবুর।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার ১

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার