Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

BN DESK
05 September 2026, 12:44 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) জয়পুরহাট-হিলি সড়কে শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার খাস বাড্ডা গ্রামের মোমিন হোসেনের ছেলে।

সে জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইসএসসি পরীক্ষার্থী। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান সৌরভ নিজ বাড়ি থেকে বের হয়ে মোটর সাইকেল চালিয়ে জয়পুরহাট শহরের দিকে আসছিল।

এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেক মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌরভ গুরুতর আহত হয়। তাকে জয়পুরহাট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

B
BN DESK | 21 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার