সীমান্ত থেকে দেশের ভেতর ১০ মাইল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সম্পত্তি ঘোষণা এবং ৮ কিলোমিটার সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখতে সংসদকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ শনিবার এক মামলার রায়ে এ পরামর্শ দেন।
১৯৮৭ সালে চোরাচালানবিরোধী অভিযানে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় বিজিবির করা মামলায় আসামি জাকির হোসেনকে তিন বছরের সাজা থেকে খালাসের রায়ে এ পরামর্শ আসে। শনিবার ১১ পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়েছে।
আদালত রায়ে বলেন, বাংলাদেশের সীমান্তে কার্যকরভাবে নিরাপত্তা রক্ষা, অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ করতে হলে জাতীয় সংসদকে কয়েকটি পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। পরামর্শগুলো হলো– সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১০ মাইল বিজিবির সম্পত্তি ঘোষণা করা, সীমান্ত রেখা থেকে ৮ কিলোমিটার সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা এবং সীমান্ত রেখা থেকে ৮-১০ কিলোমিটারের মধ্যবর্তী স্থান বিজিবির স্থাপনা, প্রশিক্ষণসহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য সংরক্ষিত রাখা।
এ রায় ও আদেশের অনুলিপি অধস্তন আদালতের সব বিচারককে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও সংসদের সব সদস্যকে ই-মেইলে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ প্রদান করেছেন হাইকোর্ট।
সীমান্ত থেকে ১০ মাইল বিজিবির সম্পত্তি ঘোষণার পরামর্শ
BN DESK
14 July 2024, 10:43 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে
বিচার বিভাগের সংস্কার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে : প্রধান বিচারপতি
খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেওয়া বিচারপতির পদত্যাগ
আজ শপথ নেবেন নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি
পিএসসির নতুন তিন সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি