Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাজাপ্রাপ্ত জেএমবি নেতার লাশের ছবি নিতে যাওয়া যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা

BN DESK
05 September 2026, 01:35 PM পড়তে ১ মিনিট
সাজাপ্রাপ্ত জেএমবি নেতার লাশের ছবি নিতে যাওয়া যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে জেএমবির সাজাপ্রাপ্ত নেতা মন্তেজার রহমানের লাশ ও দাফনের ছবি নিতে যাওয়া যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীমের উপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবার বিকেলে ক্ষেতলাল থানায় জিডি করা হয়েছে।

জানা গেছে, ২০০৬ সালে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে পুলিশের উপর জেএমবি হামলার ঘটনায় আসামী মন্তেজার রহমান ২০০৭ সালে থেকে কারাগারে থাকা অবস্থায় গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মারা যায়।

গত বুধবার বিকেলে তার লাশ উত্তর মহেশপুর গ্রামের বাড়িতে আনা হলে উৎসুক জনতা ভিড় করে সেখানে যমুনা টিভির রিপোর্টার আব্দুল আলীম ও নাগরিক টিভির প্রতিনিধি মাহফুজার রহমান সংবাদ সংগ্রহ  করতে গেলে তাদের বাধা প্রদান করা হয়। যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম তার পরিচয় দেওয়ার পরও তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে মন্তেজারের অনুসারীরা আলীমের উপর আক্রমন চালায়।

রিপোর্টার আব্দুল আলীম জানান, ক্ষেতলাল থানায় তিনি একটি সাধারণ ডাইরি করেছেন। ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক ইয়ামেদুল জাহেদী জানান, সাংবাদিককে হত্যা ও হুমকির জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থান গ্রহণ করা হবে।

উল্লেখ্য মন্তেজার রহমান জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। ২০০৬ সালে পুলিশের উপর হামলার মামলায় সে এতদিন জেলে ছিলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সাজাপ্রাপ্ত জেএমবি নেতার লাশের ছবি নিতে যাওয়া যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার