Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন স্কুলছাত্রী রুমাইসা

BN DESK
30 June 2024, 03:49 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন স্কুলছাত্রী রুমাইসা

করতোয়া নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন স্কুল ছাত্রী রুমাইসা। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বালিগাঁও বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমাইসা কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার ফেরদৌস মিয়ার মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দুদিন আগে সে ফুফু শাহিন বেগমের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার ভোরন্ডা গ্রামের বেড়াতে এসেছিল।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার ভোরন্ডা গ্রামের রুমাইসা আত্মীয় ভাই-বোনদের সঙ্গে মাওয়া এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যায় তারা মাওয়া থেকে ভোরন্ডা গ্রামে ফিরছিলেন। এ সময় রুমাইসাকে বহনকারী মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আপন নামের এক ছেলে। পথে তারা বালিগাঁও পৌঁছালে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়লে একইপথে ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাকার নিচে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন স্কুলছাত্রী রুমাইসা

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার