Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

BN DESK
31 May 2024, 09:27 PM পড়তে ১ মিনিট
রাঙামাটিতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে তিনি মারা যান। 
বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে বলেন, আতোমং মারমা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটের দিকে মারা গেছেন। 
জানা যায়, গত ২১ মে দুর্বৃত্তদের গুলিতে নিজ ইউনিয়নের মারমা পাড়া এলাকায় তিনি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন। পরে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরদিন তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর ওদিনই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই আট দিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

B
BN DESK | 31 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার