Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২

BN DESK
03 July 2024, 04:01 PM পড়তে ১ মিনিট
মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২

নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের যাত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার মুগনী মিয়া (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকাগামী অনিতা পরিবহনের একটি বাস ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এসময় সামনে থাকা পল্লীবিদ্যুতের খুঁটি ভর্তি একটি ট্রাককে অভারটেক করার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন। এতে সামনের গ্লাস ভেঙে বিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়। এসময় ফরিনা বেগম ও মুগনী মিয়া নিহত হন।

গোড়াই হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার