Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৬০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

BN DESK
13 July 2024, 08:30 PM পড়তে ১ মিনিট
৬০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৬০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা। 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চৌদ্দগ্রাম পৌরসভাধীন কমলপুর গ্রামের সেলিম মুন্সীর ছেলে আশিকুল ইসলাম মুরাদ (১৯), চাঁন্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন (২০) ও লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম (১৯)। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুলাই) রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

৬০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

B
BN DESK | 13 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার