Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতে বন্ধুর বোনের গায়ে হলুদে গিয়ে নিখোঁজ

BN DESK
05 September 2026, 02:24 AM পড়তে ১ মিনিট
রাতে বন্ধুর বোনের গায়ে  হলুদে গিয়ে নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে তৌহিদুল ইসলাম খোকন (৩০) নামে এক পিকআপচালককে হত্যার পর রেললাইনে ফেলে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের হিঙ্গুলী খান সিটি সেন্টার সংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। খোকন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মৃত হাসেম ড্রাইভারের ছেলে।

নিহতের স্ত্রী সানজিদা আক্তার বলেন, বুধবার রাতে একই এলাকার শাহাজাহান মেম্বার বাড়িতে বন্ধুর বোনের গায়ে হলুদে যান তৌহিদ। সেখানে যাওয়ার আগে স্থানীয় বখাটে মোতালেব, আমজাদ, রাসেল তাদের জন্য ইয়াবা নিতে বার বার ফোন করে। কিন্তু তিনি রাজি হননি। রাতে গায়ে হলুদে গিয়ে আর ফেরেননি। সকালে রেললাইনে মরদেহ পাওয়া গেছে।

হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, সকালে খবর পাই খোকন মারা গেছেন। কে বা কারা তাকে খুন করে রেললাইনে ফেলে গেছে। আমি পুলিশকে খবর দিয়েছি।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম জানান, নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে খুন করার হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাতে বন্ধুর বোনের গায়ে হলুদে গিয়ে নিখোঁজ

B
BN DESK | 18 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার