Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

BN DESK
05 September 2026, 07:22 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে আলী হাসান (৩০) নামে এক যুবক। আজ মঙ্গলবার (১৪ মে) বিকালে শহরের উপকণ্ঠে শহরদীঘি পশ্চিমপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহতের নাম আলী হাসান (৩০)।

তিনি বগুড়া শহরের মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নাহর ছেলে। পেশায় ট্রাক চালকের সহকারি হাসান সদরের ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম রকি হত্যা মামলার আসামি ছিলেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ  বলেন,এ খুনের ঘটনায় জড়িত হাসানের বন্ধু সবুজ সওদাগড় পালিয়েছে৷ তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি অভিযুক্ত সবুজ সওদাগরের বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানিয়রা বলেন, এক যুবক বলেন, গতকাল দুপুরে সবুজ সওদাগরের বাড়িতে হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করার খবর ছড়িয়ে পড়ে। পরে লোকজন ছুরিকাহত আলী হাসানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে বিকালে ওই যুবকের মৃত্যু হয়। সবুজ হত্যা মামলার আসামি। সে এবং তার পরিবারের প্রায় সবাই মাদকাসক্ত। হাসান সবুজের বাড়িতে নিয়মিত আসতো। এখানে এসে তারা মাদক গ্রহণ করতো।


এ বিষয়ে ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, তার কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, সবুজ সওদাগর এক যুবককে ছুরিকাঘাত করে ঘরে আটকিয়ে রেখেছে। পরে এলাকার লোকজন সবুজের বাড়িতে যায় এবং সবুজকে  আটকের চেষ্টা করে।

এক পর্যায়ে সবুজ ও তার পরিবারের সদস্যরা আহত আলি হাসানকে নিয়ে ওই হাসপাতালে নিয়েও যায়। তিনি বলেন সবুজ ও হাসান ঘনিষ্ঠ বন্ধু ছিল। এমনকি তারা একই হত্যা মামলার আসামিও ছিল। তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তার ধারণা, মাদক সেবন বা টাকার লেনদেন নিয়ে এ খুনের ঘটনা ঘটতে পারে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, ছুরিকাঘাতে আলী হাসান মারা গেছে ৷ তার বুকের নিচে ছুরিকাহত করা হয়েছে।এ ঘটনায় জড়িত সবুজ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

B
BN DESK | 14 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার