Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু 

BN DESK
26 July 2024, 07:25 PM পড়তে ১ মিনিট
কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু 

নিউজ ডেস্ক: রাঙ্গামাটির তবলছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে তবলছড়ি-আসামবস্তি সড়কের পাশে কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র অর্ণব চৌধুরী (১৫) ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণির এডিশন সাহা (১৬)।

এ ঘটনায় তাদের আরেক বন্ধু আহত হয়েছে। তার নাম শিবম সাহা (১৫)। সে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। তারা সবাই শহরের মাস্টার কলোনির বাসিন্দা।

স্থানীয় আলী বলেন, ‘আমি তবলছড়ি ভুট্টা মিলে কাজ করি। হঠাৎ শুনতে পাই কে যেন পানিতে পড়ে গেছে। তখন সেখানে গিয়ে পানিতে নেমে একে একে তিনজনকে উদ্ধার করি। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।’

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক তিশা চাকমা বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা করে দেখতে পাই, দুজন আগেই মারা গেছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু 

B
BN DESK | 26 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার