Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত: ৬৯ জনকে কারাগারে পাঠালেন আদালত

BN DESK
05 September 2026, 10:56 AM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত: ৬৯ জনকে কারাগারে পাঠালেন আদালত

কিশোরগঞ্জ প্রতিনিধি: আধিপত্য বিস্তারের সংঘর্ষে কিশোরগঞ্জের ভৈরবে একজন নিহতের ঘটনায় ৬৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে ১৬ জুন আধিপত্য বিস্তারের জেরে উপজেলার মৌটুপি গ্রামের কর্তা বাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কর্তা বাড়ির নাদিম কর্তা (৫৫) নামে একজন আহত হন। পরে নাদিম কর্তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন নাদিমের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে ওই দিন বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। এ সময় শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

এ ঘটনায় ২৪ জুন নিহতের ভাই বাকী কর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাসহ ৮৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ১০ / ১৫ জনকে।

এ বিষয়ে মামলার বাদী বাকী কর্তা বলেন, ‘সরকার বাড়ির চেয়ারম্যানের নির্দেশে আমার ভাইকে হত্যা করা হয়েছে। ৫৪ বছর যাবৎ তারা আমাদের অত্যাচার নির্যাতন খুন করে যাচ্ছে। তাদের সঙ্গে আমাদের কোনো আপস হবে না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিশোরগঞ্জে সংঘর্ষে নিহত: ৬৯ জনকে কারাগারে পাঠালেন আদালত

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার