Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুকুরে মিললো শিক্ষার্থীর মরদেহ

BN DESK
04 September 2026, 06:04 PM পড়তে ১ মিনিট
পুকুরে মিললো শিক্ষার্থীর মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি: রাউজানে পুকুর থেকে তানহা আকতার (৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। 

 শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তানহা আদর্শ গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মো. মাহাবুবুল আলমের মেয়ে এবং শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। 

স্থানীয়রা জানান, তানহা তার দাদার খোঁজে ঘর থেকে বের হয়েছিল।

বসতঘরের কয়েকশ ফুট দূরত্বে বাড়ির সামনের পুকুরে তাকে পা ধুতে দেখেছিলেন এক নারী। এর আধঘন্টা পর তানহাকে খুঁজতে বের হন মা ইয়াছমিন আকতার। পরে পুকুরে ভাসতে দেখেন তানহার জুতা। এরপর লোকজন পুকুরে নেমে তানহাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পুকুরে মিললো শিক্ষার্থীর মরদেহ

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার