Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আক্কেলপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 12:31 PM পড়তে ১ মিনিট
আক্কেলপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে গাছে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। ওই কৃষক উপজেলার বাগিরবাড়িয়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার বাড়ির পার্শ্ববর্তী মাঠে ওই এলাকার কয়েকজন কৃষক ইরিধান কাটতে যাওয়ার সময় একটি পুকুর পাড়ে গাছে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শফিকুলের মরদেহ দেখতে পান । কৃষকের স্ত্রী পপি বলেন, তারা রাতে খাওয়ার পর ঘুমিয়ে পরেন।

সকালে উঠে স্ত্রী পপি দেখতে পান ঘরে তার স্বামী নেই। খোঁজাখুঁজি করার পর জানতে পারেন পুকুর পাড়ের গাছে তার স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।

শফিকুল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারনা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

আক্কেলপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার