Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবির বাগজানায় নেশার ইঞ্জেকশনসহ একজন গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 12:31 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবির বাগজানায় নেশার ইঞ্জেকশনসহ একজন গ্রেপ্তার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশার ইঞ্জেকশন ৫০ পিস বুপ্রেনরফিনসহ এনামুল হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ এর সদস্যরা।

জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৩ টায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সে জয়পুরহাট সদর উপজেলার মাংনিপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে। এ সময় অপর মাদক ব্যবসায়ী, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মোঃ শামসুলের ছেলে মোঃ মিঠুন বিল্লি (২৫) কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবির বাগজানায় নেশার ইঞ্জেকশনসহ একজন গ্রেপ্তার

B
BN DESK | 26 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার