Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিস্তিতে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার

BN DESK
22 September 2024, 03:29 PM পড়তে ১ মিনিট
কিস্তিতে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে সড়কের পাশ থেকে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে মদনপুরে কিস্তিতে টাকা তুলতে গিয়েছিলেন ফাতেমা। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রোববার সকালে সড়কের পাশ থেকে তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কিস্তিতে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার