Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবিতে  নিখোঁজ গরু ব্যবসায়ী

BN DESK
04 September 2026, 12:01 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবিতে   নিখোঁজ গরু ব্যবসায়ী

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ট্রলারডুবিতে শেখ মজিদ নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর জলসীমায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শেখ মজিদ গাজিরটেক ইউনিয়নের রমেশ বালার ডাঙ্গী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় তার সাথে তার ছেলে সহ আরো তিন ব্যক্তি ছিলেন। তাদেরকে একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করতে পারলেও তিনি স্রোতের তোরে তলিয়ে যান।

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- গাজিটেক ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার শেখ, আহমদ মোল্লা, আলতাফ জোয়ারদার ও শুকুর আলী। এরা সকলেই একই গ্রামের বাসিন্দা। শুকুর আলী নিখোঁজ মজিদের ছোট ছেলে।

আনোয়ার বলেন, বৃহস্পতিবার সকালে তারা গরু এবং ছাগল নিয়ে বিক্রির উদ্দেশ্যে দোহার উপজেলার জয়পাড়া হাটে যান। বিক্রি শেষে তারা কার্তিকপুর ঘাট থেকে একটি ছোট ট্রলারযোগে বার্রা ঘাট হয়ে বাড়ি ফিরছিলেন। সে সময়ে পদ্মা নদীতে প্রচুর স্রোত ও ঢেউ ছিল। হঠাৎ একটি ঝড়ো বাতাসে তাদের নৌকাটি সোজাভাবে পানিতে তলিয়ে যায় এবং তারা নৌকার মাচাইল ধরে পানিতে ভেসে থাকেন। প্রায় ২৫ মিনিট ভেসে থাকার পর একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসে। এ সময় তারা প্রথমে মজিদ শেখকে তুলতে চেষ্টা করে কিন্তু তিনি ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। পরে বাকি চারজনকে উদ্ধার করে কিন্তু শেখ মজিদকে খুঁজে পাওয়া যায়নি।

চরভদ্রাসন ফায়ার সার্ভিস এর স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, সকালে তাদের একজন ফোন করে জানায় যে নিখোঁজ ওই ব্যক্তিকে পাওয়া গেছে। পরবর্তীতে আবার তারা জানতে পারেন পাওয়া যায়নি নিখোঁজ রয়েছে পরে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবিতে  নিখোঁজ গরু ব্যবসায়ী

B
BN DESK | 14 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার