Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় উৎসব করে বই কেনা হলো

BN DESK
05 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় উৎসব করে বই কেনা হলো

বগুড়ায় উৎসব করে বই কেনা হলো। প্রায় ২০ জন লেখক ও কবির বই কেনা হয়। বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের হোটেল ম্যাক্স মোটেলে বই কিনি উৎসব পর্ষদ এর আয়োজনে এই বই কেনা হয়। বই কেনা ছাড়াও নবীন লেখকদের উৎসাহ প্রদানে তাদের সাহিত্য জীবন ও লেখক জীবন নিয়ে আলোচনার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বই কিনি উৎসব পর্ষদের চেয়ারম্যান মাহফুল আকতার জাহান। বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, জয়ন্ত দেব, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, মাহমুদ হাসান পিন্টু, আনিফ রুবেদ, শিপু, আব্দুর রাজ্জাক বকুল, প্রান্তিক অরণ্য, এম রহমান সাগর, সিকতা কাজল, রাব্বানী সরকার, প্রতত সিদ্দিক, সাফওয়ান আমিন, নিখিল নওশাদ, শুভ্রা সাহা, কাকলি আকতার।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন আমির খসরু সেলিম, লুবনা জাহান, ফাতেমা ইয়াসমিন, মারুফা আখতার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আলিম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় উৎসব করে বই কেনা হলো

B
BN DESK | 19 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার