Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক 

BN DESK
01 September 2026, 10:52 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক 

করতোয়া নিউজ ডেস্ক:  মানিকগঞ্জ জেলা সদর ও সিংগাইর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদেও কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

রোববার (০১ জুলাই) সকালে ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- সদর উপজেলার কাফাটিয়া এলাকার শমসের আলীর ছেলে মো. মিজানুর রহমান ওরফে নবাব (৩১),আলতাফ হোসেনের ছেলে আলী হোসেন (৩০), সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকার হায়দার আলীর ছেলে মো. পারভেজ আলী ওরফে কাজী পারভেজ (৪১)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার দুই উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাব ইন্সপেক্টর রনি দেবনাথ অভিযান চালিয়ে মো. পারভেজ আলী (৪১) নামে এক ব্যক্তিকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। একই দিন সদর উপজেলার কাফাটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর বখতিয়ার হোসেন। এ সময় মিজানুর রহমান ও আলী হোসেনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক 

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার