Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিঙ্গাইরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

BN DESK
13 August 2024, 05:27 PM পড়তে ১ মিনিট
সিঙ্গাইরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের নিলটেক এলাকার আইয়ুব খানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। সোমবার দিবাগত মধ্যরাতে সাদ্দাম হোসেনকে বাড়ি ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে গুরুতর অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সিঙ্গাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিঙ্গাইরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 13 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার