Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোটার নেই ভোটকেন্দ্রে, রান্না-বান্নায় ব্যস্ত আনসার সদস্যরা

BN DESK
08 May 2024, 10:07 PM পড়তে ১ মিনিট
ভোটার নেই ভোটকেন্দ্রে, রান্না-বান্নায় ব্যস্ত আনসার সদস্যরা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জে ভোটার উপস্থিতি তেমন না থাকায় দুপুরের রান্না-বান্নার আয়োজন করছেন কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার সদস্যরা। 
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয় এমন দৃশ্য চোখে পড়ে। 
সাওরাইদ উচ্চ বিদ্যালয় মহিলা ও পুরুষ দুটি কেন্দ্র। এখানে ১০টি বুথে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৭৪ জন। 
এদিকে, বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর ও জামালপুর ইউনিয়নের এলাকায় বিক্ষিপ্ত দুটি ঘটনায় ৩ জন আহত হয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদ নির্বাচন আচরন বিধিমালা ২০১৬ এর ৩১ ধারা লঙ্ঘনে ৩২(১) ধারা করায় মো. শোয়াইব (২১) নামের এক যুবককে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

দন্ডপ্রাপ্ত সোয়াইব উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মো. সাত্তার ফকিরের ছেলে। 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে দুই একটি বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে ছুটে যাচ্ছে। 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু বলেন, ‘একটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভোটার নেই ভোটকেন্দ্রে, রান্না-বান্নায় ব্যস্ত আনসার সদস্যরা

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার