Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষ চালক-সহকারী নিহত

BN DESK
15 June 2024, 01:18 PM পড়তে ১ মিনিট
কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষ চালক-সহকারী নিহত

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকালে মহাসড়কের উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহত ব্যক্তিদের এখনো নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তিনি জানান, সকাল সোয়া ৮টার দিকে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকায় দ্রুতগামী লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও হেলপার মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষ চালক-সহকারী নিহত

B
BN DESK | 15 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার