Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শিশু বন্ধন হত্যাকান্ডের নেপথ্যে কি শুধু পারিবারিক কারণ? দানা বাঁধছে রহস্য

BN DESK
05 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় শিশু বন্ধন হত্যাকান্ডের নেপথ্যে কি শুধু পারিবারিক কারণ? দানা বাঁধছে রহস্য

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পারিবারিক কলহের জের ধরে ৫ বছর বয়সী নাতি বন্ধনকে গলাকেটে হত্যা করে নানা সুকুমার। তবে হত্যাকান্ডের নেপথ্যে কি শুধু পারিবারিক কারণ ছিল সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু স্বীকার করেনি সুকুমার। এ জন্য  জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নুনগোলার শশীবদনী হিন্দুপাড়া এলাকায় শিশু বন্ধনকে হত্যা করা হয়। নিহত বন্ধন সদরের পীরগাছা বথুয়াবাড়ি এলাকার রবি দাসের ছেলে।

আর গ্রেফতার সুকুমার দাস সদরের নুনগোলার শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে এবং নিহত বন্ধনের মায়ের মামা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া সুকুমার জানায় যে, ইতোপূর্বে বন্ধনের মায়ের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ১৬ এপ্রিল হরিবাসর উপলক্ষ্যে বন্ধন এর মা কাকলী রানী বন্ধন ও তার মেয়েকে নিয়ে সুকুমারদের বাড়িতে বেড়াতে আসে।

তখন থেকেই সুকুমার তার ভাগ্নি কাকলীকে শায়েস্তা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বন্ধনকে তার শোবার ঘরে ডেকে নেয় সুকুমার। পরে সেখানে আগে থেকেই লুকানো ধান কাটার কাঁচি দিয়ে বন্ধনকে গলাকেটে হত্যা করে সুকুমার।

এ সময় বন্ধন এর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকুমারকে আটকে রাখে৷ পরে পুলিশ খবর পেয়ে সুকুমারকে গ্রেফতার করে৷

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার এসআই তয়ন কুমার মন্ডল জানান, এ হত্যার ঘটনায় নিহতের বাবা সুকুমারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সুকুমারকে আদালতে পাঠিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শিশু বন্ধন হত্যাকান্ডের নেপথ্যে কি শুধু পারিবারিক কারণ? দানা বাঁধছে রহস্য

B
BN DESK | 19 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার