Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মিজান হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মিজান হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো রজাকপুর এলাকার মমতাজুর রহমানের ছেলে আহসান হাবীব এবং একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো: হান্নান। ডিবির ওসি মুস্তাফিজ হাসান জানিয়েছেন, নিহত মিজানের স্ত্রী সালমা আকতার নিশার দায়ের করা হত্যা মামলার দুই আসামি আহসান হাবীব ও হান্নানকে 'শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর রাতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মিজান বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার আফসার আলী সাকিদারের ছেলে। একই সাথে তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মিজান হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার