Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বন্যাকবলিত মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

BN DESK
05 September 2026, 02:47 AM পড়তে ১ মিনিট
বন্যাকবলিত মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধূর নাম হামিদা ইয়াসমিন (২৬)। তিনি মেহেদীনগর এলাকা নুরুল আফছারের স্ত্রী।

ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সকালে ঘরের পাশে পানিতে ছেড়া বিদ্যুতের তারের স্পর্শ লাগে হামিদা ইয়াসমিনের। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আলী বলেন, হামিদা ইয়াসমিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মারা যাওয়ার কথা শুনেছি। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বন্যাকবলিত মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

B
BN DESK | 24 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার