Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

BN DESK
04 September 2026, 07:18 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকানপাটসহ রেলওয়ে জায়গার ওপর অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

জয়পুরহাট রেলগেটের উত্তরপাশে ১২০ মিটার পর থেকে রেলগেটের প্রশস্থকরণ কাজের অংশ হিসেবে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে পাকশি রেলওয়ে প্রকৌশল বিভাগ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে নোটিশ দেওয়ার পরেও রেলের জায়গা দখলে রাখা ব্যক্তিরা স্থাপনা সরিয়ে না নেয়ায় বুধবার বেলা ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, পাকশী বিভাগীয় প্রকৌশলী বিরবল মন্ডল, হিলির উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী গোলাম মস্তোফা, রেলওয়ের পার্বতীপুর ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উচ্ছেদ অভিযানে রেলওয়ে পুলিশ, সান্তাহার ও পাকশী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়াও রেলওয়ের শ্রমিকরা কাজ করছেন। উচ্ছেদকৃত জায়গায় রেলের গেটম্যানদের থাকার জন্য তিন ইউনিটবিশিষ্ট আবাস স্থল (গেটলজ) নির্মাণ করা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

B
BN DESK | 25 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার