Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উত্তাপ ছড়ানো ম্যাচে জেতেনি ম্যানসিটি-আর্সেনাল

BN DESK
02 September 2026, 12:33 PM পড়তে ১ মিনিট
উত্তাপ ছড়ানো ম্যাচে জেতেনি ম্যানসিটি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যাচের শুরুতে গোল করে প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান আর্লিং হলান্ড। তবে তার দল জিততে পারেনি আর্সেনালের বিপক্ষে। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

গতকাল রোববার রাতে ম্যানসিটি’র ঘরের মাঠে দুই শিরোপাপ্রত্যাশীর লড়াইয়ে গোল, বিতর্ক আর লালকার্ড সবই ছিল। গোল উদযাপন করতে গিয়ে আর্লিং হালান্ড আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মাথায় বলও মেরেছেন। ১০ জনের আর্সেনাল ম্যাচের ৭৫ মিনিটের পর থেকে টানা ডিফেন্সই করেছে। তবে ৯৮ মিনিটে জন স্টোনসের গোলটা তাদের জয়বঞ্চিত করেছে। এরই সুবাদে টানা ১০ বছর ইতিহাদ থেকে জয় নিয়ে ফেরা হলো না গানার্সদের। ৭ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি মাইকেল অলিভার। সেই সময়ও পেরিয়ে যাওয়ার পরই গোল পেয়েছে সিটি। পেনাল্টি বক্সের ভেতর থেকেই গোলটি করেছেন স্টোনস। 

আর এই ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটিই রইল শীর্ষে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে চারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

উত্তাপ ছড়ানো ম্যাচে জেতেনি ম্যানসিটি-আর্সেনাল

B
BN DESK | 23 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার