Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ 

BN DESK
05 September 2026, 10:56 AM পড়তে ১ মিনিট
পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ 

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বেওয়ারিশ এক পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন পথচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যার পর থেকে শহরের পঞ্চবটী, ঘোড়াকান্দা, ভৈরবপুর, ফেরিঘাট ও চন্ডিবের এলাকার বাসিন্দাদের নির্বিচারে কামড়ে চলে কুকুরটি। এসময় স্থানীয়রা কুকুরটিকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন এলাকার পথচারীদের আচমকা কামড়াতে থাকে কুকুরটি। কুকুরটির নির্বিচার কামড়ে লোকজন আহত হতে থাকলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে কুকুরটিকে তাড়া করলে সেটি আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় ঢুকে নারী, পুরুষ ও শিশু-কিশোরদের কামড়াতে থাকে।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রভা জানান, সন্ধ্যার পর থেকে ১৮ জন কুকুরের কামড়ে আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তবে তাদের মধ্যে কারও আঘাতই গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ 

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার