Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরীর হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার

BN DESK
30 August 2024, 03:55 PM পড়তে ১ মিনিট
কিশোরীর হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রাম থেকে রাবেয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) সকালে  মরদেহটি উদ্ধার করা হয়।

রাবেয়া আক্তার ওই গ্রামের দক্ষিণপাড়ার প্রবাসী জাকির হোসেনের মেয়ে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা জাকির হোসেন বলেন, রাবেয়া আমাদের সঙ্গে বড় ঘরে থাকত। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ছোট ঘরে খাটের ওপর তার হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ দেখতে পাই। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের শনাক্তে পুলিশের অনুসন্ধান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কিশোরীর হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার

B
BN DESK | 30 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার