Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লার একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কের জেল-জরিমানা

BN DESK
15 July 2024, 01:48 PM পড়তে ১ মিনিট
কুমিল্লার একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কের জেল-জরিমানা

নিউজ ডেস্ক:  একটি বাড়ি একটি খামার প্রকল্পের এক সমন্বয়কারীকে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। এ ঘটনায় তাকে ৩০ লাখ ৬০ হাজার ৮৫১ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) কুমিল্লার আদালতের বিশেষ জজ বেগম সামছুন্নাহার এই রায় দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম (বর্তমানে চাকরি থেকে সাময়িক বরখাস্ত) কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণ খোলাম গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

দুদক সূত্র জানায়, আসামি সাইফুল ইসলাম মেঘনা উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত ৩২ লাখ ১৬ হাজার ৮০০ টাকার প্রতারণা ও আত্মসাৎ করলে সেটি অডিটে ধরা পড়ে।

এ বিষয়ে মেঘনা উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী মোখলেসুর রহমান দুর্নীতি দমন আইনে বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা করেন। পরে এর সূত্র ধরে দুদক প্রধান কার্যালয়ের বর্তমান উপ-পরিচালক মোহা. নুরুল হুদা তদন্ত শুরু করেন। তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সাইফুল ইসলামকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত এবং ৩০ লাখ ৬০ হাজার ৮৫১ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আগামী ৬০ দিনের মধ্যে দণ্ডদেওয়া অর্থ রাষ্ট্রের অনুকূলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি সাইফুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কুমিল্লার একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কের জেল-জরিমানা

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার