Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার

BN DESK
05 September 2026, 07:23 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার

বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এগুলো ডিম উদ্ধার করে বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

অভিযান পরিচালনায় তাদের নিকট অবৈধভাবে প্রায় এক লক্ষ ডিম মজুতকৃত অবস্থায় পয়েছে ভ্রাম্যমান আদালত। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ডস্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একই সাথে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়।

এছাড়াও অবশিষ্ট ডিম অতিদ্রুত বাজারজাত তাদের ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা সম্পাদন করা হয়। অভিযানে সহযোগিতা করেন বগুড়া সদর থানা পুলিশ ফোর্স ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার