Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কালাইয়ে ছেলের দুপুরের খাবার পৌছে দিতে পারলেন না বাবা

BN DESK
05 September 2026, 10:36 AM পড়তে ১ মিনিট
কালাইয়ে ছেলের দুপুরের খাবার পৌছে দিতে পারলেন না বাবা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডের অদুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সামছুদ্দিন (৬১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সামছুদ্দিন ছেলের জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে দোকানে যাচ্ছিলেন।

দোকানে পৌছার আগেই দুরপাল্লার যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। আজ বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ডের অদুরে শান্তিনগর রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সামছুদ্দিন কালাই উপজেলার পুনট ইউনিয়নের বুড়ইল গ্রামের মৃত ছবের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সামছুদ্দিন প্রতিদিনের মত মোটরসাইকেল নিয়ে আজ বুধবার (২৬ জুন) দুপুরে পুনট বাজারে নিজেদের দোকানে ছেলের খাবার নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে তার ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

কালাইয়ে ছেলের দুপুরের খাবার পৌছে দিতে পারলেন না বাবা

B
BN DESK | 26 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার