Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মধ্যরাতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, আহত স্ত্রী

BN DESK
05 September 2026, 06:37 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় মধ্যরাতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, আহত স্ত্রী

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকিল হোসেন রানা (৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এসময় তার স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। রানা জয়পুরপাড়া পশ্চিমপাড়ার মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পুরাতন লোহা বেচাকেনার ব্যবসা করতেন। 

স্থানীয়রা জানান, গত রোববার ভাড়া নিয়ে এক রিকশাচালকের সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এসময় রানার প্রতিবেশী ইনছান ও তার বন্ধু সাগর রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করেন। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তার জামাইকে জানান। রিকশাচালকের জামাই পরদিন ইনছানকে ডেকে মারধর করেন মারেন। গতকাল মঙ্গলবার রাতে রানা ও তার স্ত্রী এক আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে ইনছান ও সাগরের সঙ্গে রানার দেখা হয়। এসময় ইনছান রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারার কারণে সেও মারধরের শিকার হয়েছে জানিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রানাকে ছুরিকাঘাত করা হয়। এসময় স্ত্রী রোজিনা স্বামীকে রক্ষায় জন্য এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফহিম উদ্দিন বলেন, ব্যবসায়ী রানার মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মধ্যরাতে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, আহত স্ত্রী

B
BN DESK | 11 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার