নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে নাসির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাতে শহরের মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনায় নিহত নাসির সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। সে হোসিয়ারি শ্রমিকের কাজ করত।
জানা গেছে, রাতে মাদক ব্যবসা নিয়ে দ্ব›েদ্ব তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একদল মাদক ব্যবসায়ী প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে। পরে দ্রæত তাকে সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি, বিস্তারিত পরে জানা যাবে।