Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

BN DESK
05 September 2026, 04:58 PM পড়তে ১ মিনিট
টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফ উপজেলার সেয়ারিগোদা নামক এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০২ সেপ্টেম্বর) এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের সেয়ারিগোদা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে কৌশলগত অবস্থানে থাকে বিজিবি। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিজিবি টহলদল দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে তাদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

B
BN DESK | 03 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার