Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অস্কার বিজয়ী এমা থম্পসনের সমর্থন পেলেন টিউলিপ 

BN DESK
02 September 2026, 12:44 PM পড়তে ১ মিনিট
অস্কার বিজয়ী এমা থম্পসনের সমর্থন পেলেন টিউলিপ 

নিউজ ডেস্ক: অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসন সমর্থন দিলেন ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেটের লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিককে।

টিউলিপ সিদ্দিক নয় বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন।

বুধবার (১৯ জুন) টিউলিপকে সমর্থন করেন অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসন।
আগামী ৪ জুলাই নির্বাচনে যদি লেবার পার্টি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রথম ব্রিটিশ মন্ত্রী হতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে ট্রেজারির শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে ব্রিটেনের প্রথম নারী চ্যান্সেলর হতে যাচ্ছেন রাচেল রিভস। টিউলিপ সিদ্দিক ট্রেজারিতে রাচেল রিভসের টিমের অংশ।

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

অস্কার বিজয়ী এমা থম্পসনের সমর্থন পেলেন টিউলিপ 

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার